ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগামী বুধবার থেকে অফিস সকাল ৮টা-৩টা

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।


সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়।


এদিন প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।


উল্লেখ্য, বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑